IQNA

নাসেরিয়া অঞ্চলের কোরআন প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কৃত হবে

18:56 - September 04, 2010
সংবাদ: 1987300
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইরাকের নাসিরিয়াহ শহরের ‘শাবহায়ে কোরআন’ শীর্ষক কোরআন প্রতিযোগিতার বিজয়ীদেরকে আগামীকাল (৫ই সেপ্টেম্বর) পুরস্কৃত করা হবে।
ইরাকের নাসিরিয়াহ শহরের দারুল কোরআন ইন্সটিটিউটের প্রধান রা’দ আদনান আন নাসেরী ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতাকারে বলেন: এ প্রতিযোগিতা গত ২১ শে রমজান হতে নাসিরিয়াহ শহরের দারুল কোরআন ইন্সটিটিউটের উদ্যোগে এ শহরের শেইখ আব্বাস আন নাসেরী মসজিদে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন: এ প্রতিযোগিতা কোরআনের ক্বারী ও নাসিরিয়া শহরের বিভিন্ন কোরআন ইন্সটিটিউটের ছাত্রদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। প্রতিযোগিতার হেফজ ও তেলাওয়াত বিভাগে সর্বমোট 92 প্রতিযোগী প্রতিদ্বন্দিতা করেন।
রা’দ আদনান বলেন: বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল ২৫শে রমজানের ইফতারের পর অনুষ্ঠিত হবে।#647348
captcha