IQNA

18:57 - September 04, 2010
সংবাদ: 1987302

রাশিয়ায় বিশ্ব কুদস দিবস পালিত

আন্তর্জাতিক বিভাগ: গতকাল শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে।

Haberoku এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ দিবস উপলক্ষে আয়োজিত মিছিলটি মস্কো’র আহলে বাইত (আ.) সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার বহন ও শ্লোগানের মাধ্যমে জায়নবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিন দখলের তীব্র নিন্দা জানায়।
এ সময় তারা ‘রাশিয়ার জনগণ হত্যাকাণ্ডের নিন্দা জানায়’, ‘ফিলিস্তিনের মুক্তি চাই’, ‘পবিত্র স্থানে সন্ধি, ফিলিস্তিনী মুসলমানদের অধিকার’, ‘পবিত্র কুদস মুশরিকদের হতে পবিত্র হতে হবে’ ইত্যাদি শ্লোগানের মাধ্যমে ফিলিস্তিন দখলের নিন্দা জানায়।
উল্লেখ্য যে, শামেল সুলতানোভ এ মিছিলে বক্তব্য রাখেন। তার বক্তব্যের পর কড়া পুলিশী নিরাপত্তায় কোনরূপ বাধা বিঘ্নতা ছাড়াই এ মিছিল শেষ হয়।#647602
captcha