IQNA

অধিকাংশ মার্কিনীরা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না

12:18 - September 15, 2010
সংবাদ: 1994481
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: মার্কিন কংগ্রেসের প্রথম মুসলিম প্রতিনিধি ‘কেইস মোরিস এলিসন’ বলেছেন: অধিকাংশ মার্কিন নাগরিক ইসলাম সম্পর্কে কোন ধারণাই রাখে না।
মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কেইস এলিসন গত শনিবার উগ্র খ্রীষ্টানদের কর্তৃক পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার পর, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা অর্জনের জন্য মার্কিনীদেরকে মসজিদ, গীর্জা ও ইহুদী উপাসনালয়সমূহের শরণাপন্ন হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন: ইসলাম ধর্ম ও মুসলমানরা হচ্ছে সন্ত্রাস ও উগ্রতামুক্ত একটি জাতি। যারা ১১ই সেপ্টেম্বরের ঘটনার সাথে জড়িত তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই।
অপরদিকে ইসলাম-যুক্তরাষ্ট্রের যোগাযোগ পরিষদ ‘কোরআন বিতরণ’ শীর্ষক দিবসকে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছে: যুক্তরাষ্ট্রের একটি গীর্জা কর্তৃক কোরআনে অগ্নিসংযোগের প্রতি আহ্বান জানানোর প্রতিবাদে আহুত কোরআন বিতরণ দিবসে কোরআনিক শিক্ষা সম্পর্কে মার্কিন জনগণকে পরিচিত করে তোলার লক্ষ্যে ১০ লক্ষ কোরআন মার্কিনীদের মাঝে বিতরণ করা হবে।
উল্লেখ্য যে, উক্ত সংস্থার এ পদক্ষেপ বিশ্বের আলেম-ওলামা ও চিন্তাবিদদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। এ পদক্ষেপের সমর্থনে তারা বলেছেন: পবিত্র কোরআনের প্রতি এ ধরনের অবমাননাকর পদক্ষেপের জবাব অবশ্যই সাংস্কৃতিক ও সভ্য পদক্ষেপের মাধ্যমে দিতে হবে।
বলা বাহুল্য যে, ১১ই সেপ্টেম্বরের হামলা ও উক্ত ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত সভায় কিছু কিছু উগ্র ধর্মযাজক ও উগ্র খ্রীষ্টানরা বেশ কিছু কোরআনে অগ্নিসংযোগ করে এবং এ পদক্ষেপ বিশ্ববাসীর তীব্র সমালোচনার সম্মুখীন হয়।#654454
captcha