সাবাক অনলাইন দৈনিকের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সৌদি আরবের জেদ্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম আস সালামী বলেন: ফ্লোরিডা প্রদেশে কোরআন বিষয়ক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা, মার্কিন উগ্র খ্রীষ্টান ধর্মযাজকের কোরআনে অগ্নিসংযোগের প্রতি আহ্বানের মত ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের প্রতিবাদে উপযুক্ত জবাব হতে পারে।
তিনি বলেন: উগ্র ধর্মযাজক ট্রেই জোনসের উক্ত আহ্বানের কারণে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলার দিবসে, কিছু কিছু উগ্র খ্রীষ্টানরা পবিত্র কোরআনে অগ্নিসংযোগের মত ধৃষ্টতা দেখিয়েছে। এ ধরনের পদক্ষেপ ইসলামের সাথে শত্রুতা পোষণকারীদের অন্তরকে জ্বালিয়ে দেবে এবং অন্যান্য জাতির জন্য হেদায়েতের নতুন দ্বার উন্মোচন করবে।
জনাব আস সালামী বলেন: উগ্র এ ধর্মযাজকরা কোরআনে অগ্নিসংযোগ ও ইসলামি নির্দেশণসমূহের প্রতি অবমাননার মাধ্যমে পদমর্যাদা অর্জন, অর্থ উপার্জন ও শত্রুদেরকে ইসলামের বিরুদ্ধে উস্কে দিতে চায়। এ ক্ষেত্রে আমাদের উচিত হবে যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ ধরনের ন্যাক্কারজনক পদক্ষেপের জবাব দেয়া।#654311