IQNA

ফ্লোরিডা প্রদেশে কোরআন বিষয়ক বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রস্তাবনা পেশ

12:19 - September 15, 2010
সংবাদ: 1994485
আন্তর্জাতিক বিভাগ: ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলা দিবসে ফ্লোরিডা প্রদেশে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ ঘটনার প্রতিবাদে সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যুক্তরাষ্ট্রের উক্ত প্রদেশে পবিত্র কোরআন বিষয়ক একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রস্তাবনা পেশ করেছেন।
সাবাক অনলাইন দৈনিকের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সৌদি আরবের জেদ্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম আস সালামী বলেন: ফ্লোরিডা প্রদেশে কোরআন বিষয়ক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা, মার্কিন উগ্র খ্রীষ্টান ধর্মযাজকের কোরআনে অগ্নিসংযোগের প্রতি আহ্বানের মত ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের প্রতিবাদে উপযুক্ত জবাব হতে পারে।
তিনি বলেন: উগ্র ধর্মযাজক ট্রেই জোনসের উক্ত আহ্বানের কারণে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলার দিবসে, কিছু কিছু উগ্র খ্রীষ্টানরা পবিত্র কোরআনে অগ্নিসংযোগের মত ধৃষ্টতা দেখিয়েছে। এ ধরনের পদক্ষেপ ইসলামের সাথে শত্রুতা পোষণকারীদের অন্তরকে জ্বালিয়ে দেবে এবং অন্যান্য জাতির জন্য হেদায়েতের নতুন দ্বার উন্মোচন করবে।
জনাব আস সালামী বলেন: উগ্র এ ধর্মযাজকরা কোরআনে অগ্নিসংযোগ ও ইসলামি নির্দেশণসমূহের প্রতি অবমাননার মাধ্যমে পদমর্যাদা অর্জন, অর্থ উপার্জন ও শত্রুদেরকে ইসলামের বিরুদ্ধে উস্কে দিতে চায়। এ ক্ষেত্রে আমাদের উচিত হবে যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ ধরনের ন্যাক্কারজনক পদক্ষেপের জবাব দেয়া।#654311
captcha