বার্তা সংস্থা ফ্রান্সের (AFP) বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব এহসান উগলু জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদের এক সভায় বক্তৃতাকালে বলেন: মসজিদ ও মিনার নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ, সারা বিশ্বকে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের প্রতি আহ্বান, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টিকারী দল গঠন ইত্যাদি পদক্ষেপ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে। যেগুলোকে অনতিবিলম্বে রুখতে হবে এবং এর মোকাবেলা করতে হবে।
তিনি বলেন: এ ধরণের পদক্ষেপ একটি দেশের জনগণকে দু’ ভাগে ভাগ করে দেয়। আর এ কারণেই একটি দেশে উগ্রতা ও সহিংসতা সৃষ্টি হয়।
ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদের কমিশনারকে বর্ণবাদী পদক্ষেপ, বিভিন্ন মাযহাবের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ, সারা বিশ্বে ছড়িয়ে থাকা সহিংসতা সৃষ্টিকারী দলসমূহকে চিহ্নিত করণ এবং এগুলো সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রতিনিধি নিযুক্ত করার আহ্বান জানিয়েছে।
তিনি তার বক্তৃতার শেষাংশে জাতিসংঘকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে অন্যান্য ধর্মের প্রতি অবমাননা রোধের প্রতি আহ্বান জানান।#656521