stargazete এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: লন্ডন পুলিশের এ সদস্য গত শুক্রবার এ শহরের মাওলানা মসজিদে উপস্থিত হয়ে মসজিদে উপস্থিত ওলামা ও মুসলমানদের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
মাওলানা মসজিদের কর্মকর্তা ফাতেহ কাহারমান এ পুলিশ সদস্যের সাথে সাক্ষাতকালে নামাযের দর্শন, মসজিদের দেয়ালে লিপিবদ্ধ বাক্যাবলীর অর্থ ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন।
এ সাক্ষাতের অপর অংশে লন্ডন পুলিশের এ সদস্য ইসলামের মৌলিক বিষয় ও ইসলামি শরয়ী মাসআলা মাসায়েল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং উপস্থিত কর্মকর্তারা তার সকল প্রশ্নের উত্তর প্রদান করেন।
লন্ডন পুলিশের এ সদস্য এ সাক্ষাত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে এ ধরণের পদক্ষেপকে সাধারণ জনগণের মাঝে বিভেদ সৃষ্টিকারী হিসেবে আখ্যায়িত করেন। এ সময় তিনি জনগণের মাঝে ঐক্য ও সংহতি রক্ষা ও বিভিন্ন ধর্মের মাঝে শান্তিপূর্ণ সংলাপের প্রতি গুরুত্বারোপ করেন।#657277