ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠানে আল মোস্তফা কোরআন একাডেমী’র প্রধান জনাব আবরার হুসাইন এবং ওয়াজাহাত হুসাইনে’র তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
এছাড়া ক্বারী মুহাম্মাদ তাকী -যিনি ৫১টি পদ্ধতিতে কোরআন হেফজ করেছেন- এ ইনস্টিটিউটের আমন্ত্রণে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ কয়েকট পদ্ধতিতে কারায়াত উপস্থাপন করেন। যা উপস্থিত শ্রোতাদের মন কাড়তে সক্ষম হয়।
উক্ত ইনস্টিটিউটের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব ইদ্রীস আহমাদ আলাভী বক্তৃতাকালে কোরআন ও হাদীস শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
তিনি লক্ষ লক্ষ ওয়েব সাইট ও অনৈতিক স্যাটালাইট চ্যানেল এবং ব্লুটুথের অপব্যবহারের কারণে যুবক ও নবযুবকদের নৈতিক দিকের অবনতির ব্যাপারে উদ্বিগ্নতা প্রকাশ করে বলেন: সমাজের সকল শ্রেনীর লোকদের বিশেষ করে পিতামাতার দায়িত্ব হচ্ছে কোরআন ও হাদীস শিক্ষা দানের মাধ্যমে নিজেদের সন্তানদেরকে উক্ত অনৈতিক বিষয়াদি ও সামাজিক ফাসাদ হতে রক্ষা করা।#657842