IQNA

পবিত্র কোরআন অবমাননার নিন্দায় ফ্রান্সের মুসলমানদের বিক্ষোভ

8:31 - September 20, 2010
সংবাদ: 1997315
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের মোলোয শহরের শত শত মুসলমান গত শনিবার ১৬ই সেপ্টেম্বর পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে।
Leparisien এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের খ্রীষ্টান ধর্মযাজক কর্তৃক কোরআন অবমাননা এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সম্মুখে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসলামভীতির প্রচার এবং ফ্রান্সে ইসলামি পর্দার উপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে নিজেদের অভিযোগ তুলে ধরে।
মুসলিম যুবকরা এ বিক্ষোভে ফ্রান্সে ইসলামভীতির মোকাবেলার আহ্বান জানায়। এ সময় তারা পবিত্র কোরআনের সমর্থনে বিভিন্ন শ্লোগান দানের মাধ্যমে মার্কিন ধর্মযাজকের ইসলাম বিরোধী ও মানবতা বিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা জানায়।
উল্লেখ্য যে, এ বিক্ষোভ মিছিলটি স্বেচ্ছাসেবীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং পুলিশ বিক্ষোভে অংশগ্রহণকারীদের সামনে বাধার সৃষ্টি করে মুসলিম বিক্ষোভকারীদের বিচ্ছিন্ন করার চেষ্টা চালায়। কিন্তু এ বিক্ষোভ মিছিলটি কোনরূপ সংঘর্ষ ও সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
বলা বাহুল্য যে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের এক গীর্জার প্রধান টেরী জোনস ১১ই সেপ্টেম্বরকে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ দিবস হিসেবে পালনের আহ্বান জানায়। সে যুক্তরাষ্ট্রের কট্টর মুসলিম বিরোধী দলের অন্যতম। সে তার অনুসারীদেরকে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ ও ইসলামি চিন্তাধারার মোকাবেলা করার জন্য উস্কে দেয়। আর সে তার এ উদ্দেশ্যে পৌঁছানোর লক্ষ্যে বহুল ব্যবহৃহ ফেসবুকে একটি প্রফাইল খোলে, যাতে ‘বিশ্ব কোরআন অগ্নিসংযোগ দিবস’ কে শ্লোগান হিসেবে ব্যবহার করা হয়।
মার্কিন এ ধর্মযাজক নিজের সিদ্ধান্ত হতে সরে আসলেও কিছু কিছু্ উগ্রবাদীরা পবিত্র কোরআনে অগ্নিসংযোগের মত ঘৃণ্য পদক্ষেপ নেয়। যা সারা বিশ্বের মুসলমানদের ব্যাপক বিরোধিত ও প্রতিবাদের মুখোমুখি হয়েছে।#657925
captcha