ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বিভিন্ন ধর্মের ৩০০ জন অনুসারীর উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনে জিম্বাবুয়ের সংস্কৃতি মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জিম্বাবুয়ে’তে অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর পবিত্র কোরআন ও মহানবী (স.) এর জীবনের আলোকে বিভিন্ন ধর্মের অনুসারীদের মাঝে সংলাপ ও আলোচনার বিষয়ে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য যে, এ সম্মেলনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় ইসলামি বিপ্লবের মহান রাহবার আয়াতুল্লাহ আল উজমা খামেনেয়ী কর্তৃক প্রদত্ত বাণী’র কিয়দাংশ পাঠ করা হবে।#658962