ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ৬০ বছর বয়স্ক ইতালী’র নাগরিক লোগিয়া ভিটো (loggia Vito) হযরত ইমাম রেজা (আ.) এর রওযা শরিফে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ আহমাদ নাবাভী’র উপস্থিতিতে শাহাদাতাইন পাঠ করারা মাধ্যমে ক্যাথোলিক মাযহাব ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তিনি বলেন: আমি সকল ধর্মের মৌলিক বিষয়াবলিতে গবেষণা করেছি। কিন্তু নিজের পূর্বেকার বিশ্বাস এবং যে সকল অলৌকিক ঘটনা ইরানে আসার পূর্বে ঘটেছে সেগুলো দৃষ্টিতে রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে শিয়া মাযহাবকে নিজের অনুসরণীয় মাযহাব হিসেবে বেছে নিয়েছি।
তিনি আরো বলেন: আমি যখন ইমাম রেজা (আ.) এর মাযার পরিদর্শন করলাম তখন শিয়াদের এ ইমামের মাযার যেয়ারত করতে আসা মানুষের আগ্রহ ও উৎসাহ দেখে আমি অবাক হয়েছি।
জনাব লোগিয়া বলেন: প্রত্যেকেই নিজের পথ বেছে নেয়ার অধিকার রাখে। আমি ইসলাম ও শিয়া মাযহাবকে সত্য মাযহাব হিসেবে পেয়ে সেটাকে গ্রহণ করেছি।
তিনি এ সাক্ষাতকার গ্রহণের শেষ পর্যায়ে তার পরিবারের পাশে অশ্রু সজল চোখে ইতালীয় উচ্চারণে আল্লাহু আকবার শব্দদ্বয় উচ্চারণ করে বলেন: মহান আল্লাহ্ যে অনুগ্রহ আমার উপর করেছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি।
উল্লেখ্য যে, এ নব মুসলিম ইতালী’র একজন কার্পেট ব্যাবসায়ী। ইসলাম গ্রহণের পর ‘ওমিদ’ (আশা-আকাঙ্খা) নামকে নিজের জন্য তিনি বেছে নিয়েছেন।#661943