ফরাসী বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ব্রেইস হার্টফু গত শুক্রবার ২৪শে সেপ্টেম্বর ফ্রান্সের মুসলিম পরিষদের প্রধান ‘জনাব মুহাম্মাদ মুসাভী’ বরাবর এক পত্র প্রেরণ মারফত অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি কর্তৃক স্ট্রাসবার্গ শহরে মুসলমানদের কবরস্থানের উপর হামলা ও অবমাননার ঘটনার নিন্দা জানিয়েছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ পত্রে মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন: উক্ত ন্যাক্কার জনক ও অমানবিক হামলার ব্যাপারে আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং আমি এ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিচ্ছি।
তিনি আরো উল্লেখ করেন: উক্ত অমানবিক হামলার পেছনে জড়িতদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার ও তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য স্ট্রাসবার্গ শহরের পুলিশ ও আইন বিষয়ক কর্মকর্তাদের প্রতি আমি বিশে আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য যে, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি/ব্যক্তিরা গত বৃহস্পতিবার স্ট্রাসবার্গ শহরের মুসলমানদের কবরস্থানে প্রবেশ পূর্বক কবরসমূহের উপর ইসলাম বিরোধী শ্লোগান লেখে এবং বেশ কয়েকটি কবরের পাথর উঁপড়ে ফেলে।#661966