Bernama বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী মাশিতা ইবরাহিম বলেন: ইসলামের বিরুদ্ধে কোনরূপ অবমাননকেই ক্ষমা করা হবে না এবং এ ধরণের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি মালয়েশিয়ার এক পাদ্রী কর্তৃক পবিত্র কোরআন অবমাননার ভিডিও ফুটেজ ইউ টিউব ওয়েব সাইটে প্রচার হওয়ার বিষয়ে বক্তৃতাকালে বলেন: যদি ইসলামের অবমাননাকারীদেরকে উপযুক্ত জবাব না দেয়া হয় তবে তারা তাদের কার্যক্রমের বিস্তার ঘটাবে।
তিনি এহেন ঘটনায় দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মালয়েশিয়ার এক দৈনিক গতকাল এক প্রতিবেদনে মুসলিম ব্লগার পরিষদের প্রধান যাইনুল আবেদিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে যে সারাভাক প্রদেশের কুচিং শহরের এক গীর্জার পাদ্রী বেঞ্জামিন স্টিফেন ইসলাম বিরোধী এ ভিডিও ফুটেজ ইউ টিউব ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করেছে।#664473