IQNA

আরমেনিয়ার আপোস তুলিক গীর্জা অন্য ধর্মের অবমাননার নিন্দা জানিয়েছে

22:21 - September 28, 2010
সংবাদ: 2003440
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: আরমেনিয়ার আপোস তুলিক গীর্জা গতকাল সোমবার ২৭শে সেপ্টেম্বর এক বিবৃতিতে যে কোন ধর্মের অবমাননার নিন্দা জানিয়েছে।
News.am এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আরমেনীয় আপোস তুলিক গীর্জার নেতা দ্বিতীয় ক্যাথোলিকোস কারকীন এবং আরমেনীয়দের প্রধান পাদ্রী কর্তৃক স্বাক্ষরিত এ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এক পাদ্রী কর্তৃক ১১ই সেপ্টেম্বরকে কোরআনে অগ্নিসংযোগ দিবস হিসেবে নামকরণ এবং কিছু কিছু দেশের জনগণ কর্তৃক মহান আল্লাহর পবিত্র বাণী সমৃদ্ধ গ্রন্থের অবমাননা এবং যে কোন ধর্মের অবমাননার নিন্দা জানানো হয়েছে।
এ বিবৃতির অপর অংশে উল্লেখ করা হয়েছে যে, আরমেনীয় গীর্জা সর্বদা বিভিন্ন ধর্মের মাঝে শান্তিপূর্ণ সংলাপের পক্ষে কথা বলেছে এবং ভবিষ্যতেও বলবে। আর বিশ্বের যে কোন ধর্মের প্রতি অবমাননার তীব্র নিন্দা জানায়।#664608
captcha