IQNA

লেবাননের ‘উক্কার’ অঞ্চলে নতুন হেফজে কোরআন ইনস্টিটিউটের উদ্বোধন

22:20 - September 28, 2010
সংবাদ: 2003441
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ‘দারুল আরকাম’ শীর্ষক হেফজে কোরআন ও সাংস্কৃতিক ইনস্টিটিউট গতকাল সোমবার ২৭শে সেপ্টেম্বর উত্তর লেবাননের উক্কার প্রদেশে উদ্বোধন হয়েছে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান উক্কার শহরের মুফতী, আলেমগণ ও এ শহরে বেশ কয়েকজন ব্যক্তিত্ব ও সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উক্কারের শ্রেষ্ঠ ক্বারী এ উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন। অতঃপর এ ইনস্টিটিউটের প্রধান বক্তব্য রাখেন। এ সময় তিনি এ প্রতিষ্ঠানের নির্মাণের উপর একটি প্রতিবেদন পেশ করেন।
জনাব হাসান আহমাদ আসবার বলেন: উক্কার শহরের কোরআন বিষয়ক এ ইনস্টিটিউটে মহিলাদের ধর্মীয় শিক্ষার বিশেষ ব্যবস্থা ও একটি গণগ্রন্থগার রয়েছে। এছাড়া এ কেন্দ্রে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচীও আয়োজিত হবে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে জনাব আব্দুল কাদের যাকারিয়া বক্তব্য রাখেন। এছাড়া হযরত মহানবী (স.) এর উপর বিশেষ নাত পরিবেশিত হয়।
উক্কার শহরের মুফতি উক্ত অনুষ্ঠানে এ কোরআন ইনস্টিটিউট সম্পর্কে ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। অতঃপর এ ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়।#664733
captcha