IQNA

হল্যাণ্ডের একটি মসজিদে অজ্ঞাত ব্যক্তিদের হামলা

22:51 - September 29, 2010
সংবাদ: 2004354
আন্তর্জাতিক বিভাগ: অজ্ঞাত পরিচয়ের একদল ব্যক্তি গতকাল ২৮শে সেপ্টেম্বর হল্যাণ্ডের গ্রোনিংগেন প্রদেশের সেলওয়ের্ড শহরের একটি মসজিদে হামলা চালিয়ে উক্ত মসজিদের দেয়ালে ইসলাম বিরোধী শ্লোগান লিখেছে।
Turkiyegazetesi এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা মসজিদ অভ্যন্তরে অগ্নিসংযোগকারী দ্রব্য ছুঁড়ে মুসলমানদের এ ইবাদতের স্থানে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। কিন্তু সৌভাগ্যক্রমে তারা তাদের এ উদ্দেশ্যে সফল হয় নি।
হল্যাণ্ড পুলিশ উক্ত স্থানে উপস্থিত হয়ে ঘোষণা করেছে যে, মসজিদে কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে হামলাকারীরা উক্ত স্থান ত্যাগের পূর্বে মসজিদের দেয়ালে ইসলাম বিরোধী শ্লোগান লিখে রেখে যায়।
উক্ত ঘটনার পর হল্যাণ্ড পুলিশ মসজিদের আশপাশের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। বর্তমানে তারা এ ঘটনার সাথে জড়িতদেরকে চিহ্নিত ও গ্রেপ্তার করার জন্য ক্লু খুঁজছে।
বলা হচ্ছে যে, গত মাসের শুরুতেও বর্ণবাদীদের একটি দল এ মসজিদের উপর চড়াও হয়ে এ মসজিদের একাংশে অগ্নিসংযোগ করে। দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের উপস্থিত হওয়ার কারণে মসজিদটি বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।#665363
captcha