ফরাসী বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এড হোসিচ (যার পিতামাতা বহু বছর পূর্বে বসনিয়া ছেড়ে অস্ট্রেলিয়া অবস্থান নেন) শ্রমিক দলের একজন প্রার্থী হিসেবে গত মাসে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় লাভ করেন।
তিনি নির্বাচনী প্রচারণার সময় মুসলমান হওয়ার তার জন্য একটি গর্বের বিষয় হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি বিজয় লাভের পর শপথ পাঠের অনুষ্ঠানে কোরআন হাতে নিয়ে শপথ গ্রহণকেই প্রাধান্য দেন।
হোসিচ ইতিপূর্বে পশ্চিম সিডনী’র একটি শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার (২ কোটি ২০ লাখ) শতকরা ২ ভাগ হচ্ছে মুসলমান।#665367