IQNA

ইরাকে প্রথমবারের মত নারীদের জাতীয় কোরআন প্রতিযোগিতা

21:35 - October 01, 2010
সংবাদ: 2004920
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইরাকে নারীদের জাতীয় হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা এদেশের কাযেমাইন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মোযোন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা আল ইরাকিয়াহ কোরআন ইনস্টিটিউটের উদ্যোগে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে।
কাযেমাইন শহরের আল ইরাকিয়া কোরআন ইনস্টিটিউটের প্রধান এ সম্পর্কে জানিয়েছেন: এ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ইরাকী নারীরা স্থানীয় সময় বিকাল ৩টা হতে ৬টা পর্যন্ত উক্ত কার্যালয়ে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে পারবেন।
তিনি বলেন: নাম নিবন্ধনের সময় প্রতিযোগীদের প্রাথমিক পরীক্ষা নেয়া হবে। তারা এ পরীক্ষায় পর্যাপ্ত নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দিতার সুযোগ পাবেন।#666484
captcha