ভিয়েনা’র ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত অনুষ্ঠান আগামী মঙ্গলবার (৫ই অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৭টার সময় উক্ত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এ কেন্দ্রের কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছেন।
এদিকে এ পবিত্র দিবস উপলক্ষে বৃটেনের ইসলামি পরিষদও আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। স্থানীয় সময় বিকেল ৭টার সময় উক্ত অনুষ্ঠান শুরু হবে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পবিত্র কোম নগরীতে অধ্যয়নরত ছাত্র হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেখ আহমাদ হানিফ।
এরপর ইমাম সাদিক (আ.) স্মরণে বিশেষ শোকগাঁথা পরিবেশিত হবে এবং জামাতের সাথে মাগরীব ও ঈশার নামায আদায়ের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হবে।#666947