উক্ত ইউনিয়নের জনসংযোগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি বেতার ও টেলিভিশন ইউনিয়নের সাধারণ পরিষদের সভা মুসলিম বিশ্ব হতে আগত রেডিও টেলিভিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৯টি দেশ হতে ১৯৫ সদস্য উক্ত সভায় অংশগ্রহণ করছে। উক্ত সভায় ইসলামি প্রচার মাধ্যমসমূহের পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করণ, বর্তমান বিশ্বের প্রচার মাধ্যম সমূহের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামি প্রচার মাধ্যম সমূহের অবস্থান, সত্য প্রচারের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া ইত্যাদি বিষয় আলোচিত হবে।
এ প্রতিবেদনের ভিত্তিতে এ ইউনিয়নের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সভা যথাক্রমে ২০০৭, ২০০৮ এবং ২০০৯ সালে মুসলিম বিশ্বের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।#667035