IQNA

পবিত্র কোরআনে অগ্নিসংযোগের প্রতিক্রিয়ায়, গীর্জায় কোরআন প্রশিক্ষণের ব্যবস্থা

17:25 - October 06, 2010
সংবাদ: 2007976
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: যুক্তরাষ্ট্রের ইলিনয় প্রদেশের এক গীর্জা (First United Methodist) মার্কিন পাদ্রী কর্তৃক পবিত্র কোরআন অবমাননার প্রতিক্রিয়ায়, ইসলাম সম্পর্কে অধিক পরিচিত করানোর উদ্দেশ্যে পবিত্র কোরআন ভিত্তিক এক ক্লাসের আয়োজন করবে।
Radiosawa ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ মূলক কোর্সটি 'কোরআনে অগ্নিসংযোগ করো না, তা পড় এবং তা হতে শিক্ষা নাও' শীর্ষক শিরোনামে আয়োজিত হচ্ছে। এ কোর্সে পবিত্র কোরআনের অনুবাদ অধ্যায়ন এবং এ মহাগ্রন্থের শব্দার্থের সাথে পরিচিত করানোর লক্ষ্যে উক্ত অঞ্চলের মুসুল্লীগণ এবং স্থানীয় লোকজনকে আমন্ত্রণ জানানো হবে।
কোরআনিক এ ক্লাস সমূহ ইসলাম ধর্মের মূল শিক্ষা সম্পর্কে উত্তমরূপে অবগত করার উদ্দেশ্যে এবং অপর আসমানী ধর্মের অনুসারী ও মুসলমানদের মাঝে বিদ্যমান দূরত্বে হ্রাস ঘটাতে আয়োজিত হচ্ছে।
এ কর্মসূচীর আয়োজনকারী গীর্জার প্রধান ডেইন শাপলী এ সম্পর্কে বলেছেন: এ গীর্জা আগামী বছরের শুরু হতে, অমুসলিমদের মাঝে বক্তব্য প্রদান, তাদের সাথে সাক্ষাত এবং ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক তথ্য দানের উদ্দেশ্যে মুসলিম আলেমদের আমন্ত্রণ জানানো হবে।#668649
captcha