Palestine info ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব আকমালুদ্দীন এহসান উগলু দক্ষিণ বেথেলহামের বাইতে ফাজর গ্রামের একটি মসজিদে উগ্র ইহুদীদের হামলার নিন্দা জানিয়েছেন এবং মসজিদে হামলা ও অগ্নিসংযোগকে আন্তর্জাতিক আইনের লংঘন বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন: উগ্র ইহুদীরা মসজিদকে অবমাননা, কোরআনে অগ্নিসংযোগ এবং মসজিদের দেয়ালে অবমাননাকর শ্লোগান লেখার মাধ্যমে ধর্ম স্বাধিনতা বিষয়ক আইন লংঘন করেছে।
জনাব এহসান উগলু আরো বলেন: অধিকৃত ফিলিস্তিনে বসবাসকারী ইহুদীদের এ ধরণের পদক্ষেপ অবৈধ। আর এ ধরণের পদক্ষেপ এ অঞ্চলের সন্ধি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেবে।
তিনি এ সময় উগ্র ইহুদীদের কর্তৃক এ ধরণের ন্যক্কারজন পদক্ষেপ গ্রহণ ও ফিলিস্তিনীদের অধিকার হরণের পথরোধ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।#668815