IQNA

মসজিদে অগ্নিসংযোগের মাধ্যমে আন্তর্জাতিক আইন লংঘন করা হয়েছে

17:25 - October 06, 2010
সংবাদ: 2007978
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব গত সোমবার ৪ঠা অক্টোবর ফিলিস্তিনের দক্ষিণ বেথেলহামের একটি গ্রামের মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লংঘন বলে আখ্যায়িত করেছেন।
Palestine info ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব আকমালুদ্দীন এহসান উগলু দক্ষিণ বেথেলহামের বাইতে ফাজর গ্রামের একটি মসজিদে উগ্র ইহুদীদের হামলার নিন্দা জানিয়েছেন এবং মসজিদে হামলা ও অগ্নিসংযোগকে আন্তর্জাতিক আইনের লংঘন বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন: উগ্র ইহুদীরা মসজিদকে অবমাননা, কোরআনে অগ্নিসংযোগ এবং মসজিদের দেয়ালে অবমাননাকর শ্লোগান লেখার মাধ্যমে ধর্ম স্বাধিনতা বিষয়ক আইন লংঘন করেছে।
জনাব এহসান উগলু আরো বলেন: অধিকৃত ফিলিস্তিনে বসবাসকারী ইহুদীদের এ ধরণের পদক্ষেপ অবৈধ। আর এ ধরণের পদক্ষেপ এ অঞ্চলের সন্ধি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেবে।
তিনি এ সময় উগ্র ইহুদীদের কর্তৃক এ ধরণের ন্যক্কারজন পদক্ষেপ গ্রহণ ও ফিলিস্তিনীদের অধিকার হরণের পথরোধ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।#668815
captcha