IQNA

হযরত আলী আসগার (আ.) এর চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে

23:06 - October 07, 2010
সংবাদ: 2008323
সাংস্কৃতিক বিভাগ: হযরত আলী আসগার (আ.) এর স্মরণে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন আগামী ১৮ ও ১৯শে অক্টোবর পবিত্র মাশহাদ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন হযরত আলী আসগার (আ.) এর সম্মেলন উদযাপন কমিটির উদ্যোগে হযরত আলী আসগার (আ.) এর স্মরণে আস্তানে কুদসে রাজাভী’র (ইমাম রেজা (আ.) এর মাযার পরিচালনা পরিষদ) সহযোগিতায় অনুষ্ঠিত হবে।
হযরত আলী ইবনে মুসা আর রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী’র সমসময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
হযরত আলী আসগার (আ.) এর সম্মেলন উদযাপনকারী কমিটি এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে, উক্ত সম্মেলন আগামী ১৮ই অক্টোবর সকাল ৮টার সময় পবিত্র মাশহাদ শহরের ইমাম রেজা (আ.) এর মাজার সংলঘ্ন শেইখ তুসী প্রধান দরজার পার্শ্ববর্তী স্থানে অবস্থিত কুদস মিলনায়তনে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইমাম হুসাইন (আ.) এর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন, বিপ্লবী যুব সমাজের প্রতিপালন এবং কারবালায় হযরত আলী আসগার (আ.) এর মজলুমিয়্যাতের বিষয়টি ফুটিয়ে তোলার উদ্দেশ্যে এ সম্মেলন আয়োজিত হচ্ছে।
উল্লেখ্য যে, হযরত আলী আসগার (আ.) সম্মেলন উদযাপনকারী পরিষদ একটি বেসরকারী সংস্থা। এ সংস্থা প্রতি বছরই ইরান ও বিশ্বের অন্যান্য দেশে এ সম্মেলনের আয়োজন করে থাকে।#669366
captcha