IQNA

ফ্রান্সে কোরআনে অগ্নিসংযোগর ঘটনার নিন্দা জানালো ফ্রান্স মুসলিম পরিষদ

23:10 - October 07, 2010
সংবাদ: 2008324
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের মুসলিম পরিষদ (CFCM), গতকাল ৬ই অক্টোবর এক বিবৃতিতে স্ট্রাসবোর্গের জনগণ কর্তৃক কোরআনে অগ্নিসংযোগের পদক্ষেপ ও এ অবমাননাকর ঘটনা ভিডিও ফুটেজ ইন্টারনেটে প্রকাশের নিন্দা জানিয়েছে।
ফরাসী বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্স মুসলিম পরিষদ এক বিবৃতিতে স্ট্রাসবোর্গের এক ব্যক্তির উক্ত পদক্ষেপকে অগ্রহণযোগ্য এবং ফ্রান্সের মত দেশে এ ধরণের ঘটনা ঘটায় তা দুঃখজনক বলে অভিমত ব্যাক্ত করেছেন।
এ বিবৃতির অপর অংশে উল্লেখিত হয়েছে যে, এ পদক্ষেপের মাধ্যমে মূলতঃ বর্ণবাদ ও ধর্ম ভিত্তিক উগ্রতার প্রতি আহ্বান জানানো হয়েছে যা ফ্রান্সের আইন বিরোধী। এর মাধ্যমে জনগণের মাঝে বিভেদের সৃষ্টি হবে এবং দেশের জনগণের মধ্যকার ঐক্য বিনষ্ট হবে।
ফ্রান্স মুসলিম পরিষদের এ বিবৃতিতে, পবিত্র কোরআনের অবমাননার বিভিন্ন দৃশ্য সম্বলিত ছবিসহ প্রাপ্ত বিভিন্ন পত্রের প্রতি ইশারা করে মুসলমানদেরকে সতর্ক থাকার প্রতি আহ্বান জানানো হয়েছে এবং এ ধরণের ঘটনার বিপরীতে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ ও প্রতিক্রিয়া দেখানোর জন্য বলা হয়েছে।
ফ্রান্স মুসলিম পরিষদ কোরআনে করিমের প্রতি অবমাননাকারী ব্যক্তির বিরুদ্ধে স্ট্রাসবোর্গ আদালতে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে এ প্রতিবেদনে বলা হয়েছে।
বলাবাহুল্য, স্ট্রাসবোর্গ শহরের এক আদালতও গত মঙ্গলবার ঘোষণা করেছে যে, কোরআন অবমাননাকারী ৩০ বছর বয়স্ক উক্ত ব্যক্তি সাধারণ জনগণকে উস্কে দেয়া এবং উগ্রতার প্রতি আমন্ত্রণ জানানোর অপরাধে কাঠগড়ায় দাড় করানো হবে।# 669367
captcha