IQNA

কাতিফে হযরত ইমাম খোমেনী (রহ.) এর স্মরণসভা অনুষ্ঠিত

22:05 - October 08, 2010
সংবাদ: 2008592
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি বিপ্লবের নেতা হযরত ইমাম খোমেনী (রহ.) এর স্মরণসভা গতকাল (৭ই অক্টোবর) বিকেলে সৌদি আরবের কাতিফ প্রদেশে অনুষ্ঠিত হয়েছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত অনুষ্ঠান মাগরীব ও এশার নামাযের পর সৌদি আরবের কাতিফ প্রদেশের ‘আর-রাবিয়াহ’ শহরে অবস্থিত ‘আল আব্বাস (আ.)’ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে বেশ কয়েকজন শিয়া আলেম ও শিয়া ব্যক্তিত্ব এবং স্থানী শিয়ারা উপস্থিত ছিলেন।
উক্ত স্মরণসভায় ইমাম খোমেনী (রহ.) এর ব্যক্তিত্ব ও ইসলামি বিপ্লব সম্পর্কে বক্তারা বক্তব্য রাখেন। এতে শিয়া কবিগণ জনাব আলী আল-কারনাত এবং জনাব ‘আযিয মারহুন’ ইমাম খোমেনী (রহ.) এর স্মরণে কবিতা পাঠ করেন।#670551
captcha