ইস্তাম্বুলের যাইনাবিয়াহ মসজিদের ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত মাহফিল মুসলিম নারীদের জন্য, মাগরীব ও এশার নামাযের পর যাইনাবিয়াহ ইসলামি কেন্দ্রের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।
ইস্তাম্বুলের যাইনাবিয়াহ মসজিদ পরিচালনা পরিষদের প্রধান জনাব সালাহুদ্দীন উযগুন্দুয এ আনন্দ মাহফিলে উপস্থিত হয়ে হযরত মাসুমা (আ.) এর জীবন চরিত ও তাঁর ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।
এ রজনী উপলক্ষে আয়োজিত অপর কর্মসূচীর মধ্যে রয়েছে, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন এবং মহিলাদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি।#670525