IQNA

তুরস্কে হযরত মাসুমা (সা. আ.) এর জন্মবার্ষিকী পালিত হবে

22:05 - October 08, 2010
সংবাদ: 2008593
সাংস্কৃতিক বিভাগ: হযরত ইমাম মুসা কাযিম (আ.) এর কন্যা হযরত মাসুমা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগামী রবিবার (১০ই অক্টোবর) ইস্তাম্বুল শহরের যাইনাবিয়াহ মসজিদের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইস্তাম্বুলের যাইনাবিয়াহ মসজিদের ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত মাহফিল মুসলিম নারীদের জন্য, মাগরীব ও এশার নামাযের পর যাইনাবিয়াহ ইসলামি কেন্দ্রের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।
ইস্তাম্বুলের যাইনাবিয়াহ মসজিদ পরিচালনা পরিষদের প্রধান জনাব সালাহুদ্দীন উযগুন্দুয এ আনন্দ মাহফিলে উপস্থিত হয়ে হযরত মাসুমা (আ.) এর জীবন চরিত ও তাঁর ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।
এ রজনী উপলক্ষে আয়োজিত অপর কর্মসূচীর মধ্যে রয়েছে, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন এবং মহিলাদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি।#670525
captcha