IQNA

আসমানী ধর্মের নেতাগণ ফ্রান্সে বর্ণবাদী পদক্ষেপের নিন্দা জানালেন

21:59 - October 08, 2010
সংবাদ: 2008596
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ফ্রান্সের আলযাস অঞ্চলের মুসলমান, ক্যাথোলিক, প্রটেস্টন ও ইহুদী নেতারা গতকাল (৭ই অক্টোবর) যৌথ এক বিবৃতিতে বিভিন্ন ধর্মের পবিত্র নিদর্শণসমূহের অবমাননার নিন্দা জানিয়েছেন।
ফরাসী বার্তা সংস্থা (AFP) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: স্ট্রাসবোর্গে পবিত্র কোরআনে করিমের অবমাননার প্রতিক্রিয়ায় আলযাস অঞ্চলের খ্রীষ্টান, মুসলমান ও ইহুদী নেতারা এক বিবৃতিতে যে কোন ধরণের বর্ণবাদী পদক্ষেপ ও অন্যান্য ধর্মের পবিত্র নিদর্শন সমূহের অবমাননার নিন্দা জানিয়েছেন।
গতকাল স্ট্রাসবোর্গ শহরের সমাজতন্ত্রবাদী মেয়র রুলাণ্ড রায়েজ’কে দেয়া উক্ত বিবৃতিতে, বিভিন্ন আসমানী ধর্মের নেতারা কোরআনে করিমের অবমাননা, মুসলিম কবরস্থানে হামলা ও ভাংচুর এবং মুসলমান ও ইহুদীদের উপর অজ্ঞাত ব্যক্তিদের হামলা শহরবাসীর জন্য হুমকি স্বরূপ বলে আখ্যায়িত করে বলা হয়েছে যে, বর্ণবাদী এ পদক্ষেপসমূহ শুধুমাত্র ধর্মভিরু ও মু’মিনদেরকে হুমকির সম্মুখীন করছে না বরং সকল শহরবাসীর জন্য এগুলো হুমকি স্বরূপ। অতএব, আলযাস শহরের জনগণের উচিত বিভিন্ন ধর্মের অনুসারীদের সাথে সংহতিপূর্ণ সম্পর্ক বজায় রেখে এ ধরনের ন্যাক্কারজনক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।
আলযাস অঞ্চলের পাদ্রী জন পীর গ্রালা এ বিবৃতি সম্পর্কে জানিয়েছেন যে, উক্ত যৌথ বিবৃতির মাধ্যমে আমরা বিভিন্ন ধর্মের নেতাদের ঐক্যের বিষয়টিকে সকলের সামনে তুলে ধরতে চাই।# 670554
captcha