IQNA

বুরকিনা ফাসো’তে হেফজে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

21:14 - October 09, 2010
সংবাদ: 2009449
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: বুরকিনা ফাসো’র জাতীয় হেফজে কোরআন প্রতিযোগিতা এদেশের হেফজে কোরআন পরিষদের উদ্যোগে এবং আন্তর্জাতিক হেফজে কোরআন পরিষদের সহযোগিতায় এদেশের জাতীয় বাণিজ্য কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক হেফজে কোরআন পরিষদের ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ৭১ জন প্রতিদ্বন্দির অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মহিলা ও পুরুষ প্রতিদ্বন্দিরা আলাদা আলাদা ভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা পরিপূর্ণ ৩০ পারা, ১৫ পারা, ১০ পারা ও ৫ পারা হেফজ বিভাগে এ প্রতিযোগিতা পরস্পরের প্রতিদ্বন্দিতা করেন।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন: হাসান গাজাগা, আবু বাকার ত্রাভেরী, আব্দুল্লাহ কাবুরী। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন জনাব হাসান গাজাগ।
এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বুরকিনা ফাসো হেফজে কোরআন পরিষদের প্রধান ‘আহমাদ সানাগো’, আন্তর্জাতিক হেফজে কোরআন পরিষদের প্রতিনিধি ‘মুহাম্মাদ সালেহ আল মোযাহারসহ বুরকিনা ফাসো’র বেশ কিছু ওলামা ও কোরআন বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক হেফজে কোরআন পরিষদের প্রতিনিধি এ সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: সারা বিশ্বে কোরআন প্রশিক্ষণ ও পবিত্র কোরআনের শিক্ষার প্রচার এ পরিষদের কর্মসূচীর অন্যতম। তিনি এ সময় উক্ত প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার জন্য বুরকিনা ফাসো’র কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, উক্ত সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কৃত করা হয়।#671216
captcha