সেদা ওয়া সিমা মিলনায়তন থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সভা ‘মিডিয়া যুদ্ধে ইসলামি প্রচার মাধ্যম সমূহের অবস্থান’ শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ হতে বেতার ও টেলিভিশন কর্মকর্তারা –ইসলামি বেতার ও টেলিভিশন ইউনিয়নের সদস্য- এ সভায় উপস্থিত হয়েছেন।
সভার শুরুতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইরানি ক্বারী জনাব মুহাম্মাদ হুসাইন সাঈদিয়ান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এর পর ইসলামি বেতার ও টেলিভিশন ইউনিয়নের মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমন জনাব আলী কারিমিয়ান, মহান রাহবারের উপদেষ্টা আলী আকবার বেলায়েতী এবং আফগানিস্তানের বিশিষ্ট আলেম ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ আসেফ মোহসিনী, বর্তমানে ইসলাম বিশ্বের অবস্থা ও মুসলমানদের স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তা এবং ইসলামের পবিত্রতা বর্ণনার ক্ষেত্রে প্রচার মাধ্যমে ভূমিকার উপর বক্তব্য রাখেন।
অতঃপর হামাস সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রতিরোধ আন্দোলনের মনোবল দৃঢ় করণ এবং জায়নবাদী ইসরাইলের অপরাধকর্মের মোকাবেলার জন্য প্রচার মাধ্যমের ভূমিকার বিষয়টি তুলে ধরেন।
এ সভায় বিভিন্ন স্যাটেলাইট ও অঞ্চলভিত্তিক বেতার ও টিভি চ্যানেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে সব দেশ হতে প্রতিনিধিরা এ সভায় উপস্থিত হয়েছেন তন্মধ্যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান, ইরাক, বৃটেন, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, কুয়েত, বাহরাইন, লেবানন, ফিলিস্তিন, তানজানিয়া এবং যুক্তরাষ্ট্রের নাম উল্লেখযোগ্য।
উল্লেখ্য যে, ইসলামি বেতার ও টেলিভিশন ইউনিয়নের সাধারণ পরিষদের ৪র্থ সভা গতকাল রবিবার ১০ই অক্টোবর হতে শুরু হয়েছে এবং আগামী মঙ্গলবার ১২ অক্টোবর নাগাদ অব্যাহত থাকবে।#671992