IQNA

ইসলামি প্রচার মাধ্যম সমূহের গুরু দায়িত্ব হচ্ছে শত্রুদের মনস্তাত্ত্বিক আগ্রসনের মোকাবেলা করা

20:11 - October 11, 2010
সংবাদ: 2011007
আন্তর্জাতিক বিভাগ: বর্তমান বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে শত্রুরা মনস্তাত্ত্বিক আগ্রাসন শুরু করেছে। এ ক্ষেত্রে তারা মহানবী (স.) এর অবমাননা, মসজিদ ও পবিত্র কোরআনে অগ্নি সংযোগের জন্য বিভিন্ন ওজুহাত খোঁজার চেষ্টায়রত। অতএব, ইসলামি প্রচার মাধ্যম সমূহের উচিত শত্রুদের এ মনস্তাত্ত্বিক আগ্রাসনের মোকাবেলা করা।
ইসলামি বেতার ও টেলিভিশন ইউনিয়নের সাধারণ পরিষদের ৪র্থ সভায় এ ইউনিয়নের মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী কারিমীয়ান এ সভার উদ্বোধনী বক্তা হিসেবে বলেন: পশ্চিমা বিশ্বের কুউদ্দেশ্য প্রবণ প্রচার মাধ্যম সমূহ, মুসলমানদের সংগ্রামকে সন্ত্রাসবাদের সমতুল্য হিসেবে আখ্যায়িত করে। তারা কিছু কিছু মূর্খ লোককে ব্যবহার করে শিয়া এবং সুন্নিদের মাজে বিভেদ সৃষ্টি করতে চায়। এমতাবস্থায় ইসলাম বিশ্বে জ্ঞানী ও মধ্যপন্থা অবলম্বনকারী প্রচার মাধ্যমের আবির্ভাব শত্রুদের এ সকল আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
তিনি বলেন: ইসলাম ধর্মের সঠিক ব্যাখ্যা উপস্থাপন, ইসলামি ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করণ, কুসংস্কারের মোকাবেলা, সাম্রাজ্যবাদ ও বৈষম্যতার মোকাবেলা, নিপীড়িতদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ইমাম খোমেনী (রহ.) এর উদ্দেশ্যের বাস্তবায়ন ঘটানো ইত্যাদি উদ্দেশ্য নিয়ে এ ইউনিয়ন গঠিত হয়েছে।
জনাব কারিমিয়ান বলেন : ইসলামি বেতার ও টেলিভিশন ইউনিয়ন বিভিন্ন ইসলামি মাযহাবের অনুসারীদেরকে এ নিশ্চয়তা দিয়েছে যে, এ ইউনিয়ন সকল আকিদা-বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করে। আর বর্তমানে এ ইউনিয়ন জায়নবাদী, বিশ্বের সাম্রাজ্যবাদী ও উগ্রতাবাদীদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।#672044
captcha