IQNA

তিউনিশিয়ার টিভি চ্যানেল হতে ‘ইব্রাহিম খালিলুল্লাহ’ টিভি সিরিয়াল প্রচারিত হচ্ছে

20:12 - October 11, 2010
সংবাদ: 2011008
সাংস্কৃতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত পরিচালক ‘জনাব মুহাম্মাদ রেজা ওয়ারজী’ পরিচালিত টিভি সিরিয়াল ‘ইবরাহিম খলিলুল্লাহ’ গত শনিবার ৯ই অক্টোবর হতে তিউনিশিয়ার নাসমাহ টিভি চ্যানেলে প্রচার শুরু হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হযরত ইউসুফ (আ.) এর জীবনীর উপর প্রস্তুতকৃত ইরানি টিভি সিরিয়াল ‘ইউসুফে পায়াম্বার (আ.)’ তিউনিশিয়ার ‘নাসমাহ’ টিভি চ্যানেল হতে প্রচারিত হওয়ার পর তা সেদেশের জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। ফলশ্রুতিতে উক্ত টিভি চ্যানেলের কর্মকর্তারা আরো একটি ঐতিহাসিক ইরানি টিভি সিরিয়াল প্রচারের পদক্ষেপ গ্রহণ করে। সিরিয়ালটি হযরত ইব্রাহিম (আ.) এর জীবনীর উপর প্রস্তুত করা হয়েছে এবং এর পরিচালনা করেছেন বিশিষ্ট ইরানি চলচ্চিত্র পরিচালক জনাম মুহাম্মাদ রেজা ওয়ারজী।
উল্লেখ্য যে, এ সিরিয়ালটি প্রচারের খবর তিউনিশায়ার প্রচার মাধ্যম ব্যাপক ফলাও করে ছাপানো হয়।#671284
captcha