ইরাকের নাসিরিয়াহ শহরের দারুল কোরআন ইনস্টিটিউটের প্রধান রায়াদ আদনান ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক টেলিফোন সাক্ষাতকারে এ খবর দিয়ে বলেন: এ প্রতিযোগিতা কোরআন বিষয়ক উচ্চতর পরিষদের উদ্যোগে দু’টি (হেফজ ও তেলাওয়াত) বিভাগে আয়োজিত হচ্ছে।
তিনি বলেন: ৩ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ৫৪ জন ক্বারী ও ৮১ জন হাফেজ ইরাকের বিভিন্ন প্রদেশ হতে অংশগ্রহণ করবেন।
তিনি আরো বলেন: ইরাকের জাতীয় কোরআন প্রতিযোগিতা যা দ্বিতীয় বারের মত ইরাকের কোরআন বিষয়ক উচ্চতর পরিষদের পক্ষ হতে আয়োজিত হচ্ছে, ইরাকের গুরুত্বপূর্ণ কোরআন প্রতিযোগিতার সমূহে অন্যতম।#674439