রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সটি চলতি বছরের আল আহসা প্রদেশ হতে হজ্জব্রত পালনের উদ্দেশ্য মক্কা গমনকারী হাজীদের জন্য আয়োজিত হচ্ছে। এতে সৌদি আরবের প্রখ্যাত আলেম হাশেম আস সুলাইমানী হজ্জে তামাত্তু আঞ্জাম দেয়ার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেবেন।
এ কর্মসূচীতে বেশ কয়েকজন ধর্মীয় ছাত্রও রয়েছেন যারা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদেরকে সঠিকভাবে কোরআন তেলাওয়াতের পদ্ধতি ও দোয়া পাঠ সম্পর্কে পরিচিত করাবেন।
উল্লেখ্য যে, উক্ত কর্মসূচী রাসুলে আ’যাম (স.) মসজিদে নারী ও পুরুষ অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ৪ সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হবে।#674295