IQNA

কাতীফে ইমাম রেজা (আ.) এর জন্মবার্ষিকী পালিত হবে।

23:26 - October 17, 2010
সংবাদ: 2014612
আন্তর্জাতিক বিভাগ: হযরত ইমাম আলী ইবনে মুসার রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৯শে অক্টোবর) সৌদি আরবের কাতীফ প্রদেশে অনুষ্ঠিত হবে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ আনন্দ মাহফিল কাতীফ প্রদেশের আল আওয়ামিয়াহ শহরের আল-বাতুল ইমামবাড়ীতে আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আল-বাতুল ইমামবাড়ীর পক্ষ হতে এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে যে, এ মাহফিলে সৌদি আরবের শিয়া আলেম আব্দুল কাদের আবুল মাকারেম ইমাম রেজা (আ.) এর জীবনীর বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন। অতঃপর আহলে বাইত (আ.) এর কবিগণ তাঁর স্মরণে বিশেষ কাসিদা ও গজল পরিবেশন করবেন।
এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, উক্ত মাহফিল স্থানীয় সময় বিকেল ৬:৪৫ মিনিটে শুরু হবে এবং মহিলাদের অংশগ্রহণের জন্য বিশেষ স্থানের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য যে, ইমাম রেজা (আ.) ১৪৮ হিজরীর ১১ই জিলক্বদ মদিনা মোনোয়ারা জন্মগ্রহণ করেন। তিনি ৩৫ বছর বয়সে ইমামতের দায়িত্ব লাভ করেন। ইমাম রেজা (আ.) অত্যাচারী আব্বাসীয় খলিফাদের যুগে ইমামতের দায়িত্ব পালন করেন। এ সময় অত্যাচারী আব্বাসী খলিফাদের পক্ষ থেকে তাঁর উপর বিভিন্নভাবে অত্যাচার চালানো হয় এবং অবশেষে আব্বাসীয় খলিফা মা’মুন তাকে ৫৫ বছর বয়সে বিষ প্রয়োগ পূর্বক শহীদ করে।# 676099
captcha