ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হারারেতে অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে দু’টি বিভাগে ইসলাম পরিচিতি ও ইরান পরিচিতি শীর্ষক গ্রন্থাবলী এবং ইরানের বিভিন্ন হস্তশিল্প মেলায় আগত পরিদর্শনকারীদের জন্য উপস্থাপন করা হয়।
হারারে সিটি কর্পোরেশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নারী ও যুবক বিষয়ক সংস্থার উদ্যোগে এ মেলা আয়োজিত হয়। সংস্কৃতি ও শিক্ষার প্রচলন ও বিস্তার ঘটানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ শহরের সর্ববৃহৎ কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় নারী বিষয়ক গণসংস্থা, যুবসমাজ ও it এবং বিভিন্ন শিক্ষা কেন্দ্রের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
এ মেলাতে ইমাম খোমেনী (রহ.) এর পরিচিতির উপর ৩০০টি বই ও বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পুস্তিকা মেলা পরিদর্শনকারীদের মাঝে বিতরণ করা হয়।
এ মেলায় অপর কর্মসূচীর মধ্য ছিল বক্তৃতা পর্ব, যাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান জনাব মুহাম্মাদ আসাদী মুওয়াহেদ উপস্থিত ১৩০০ ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন।
তিনি ইসলামের পূর্বে ও ইসলামের পরে ইরানের ইতিহাসের উপর পর্যালোচনাসহ অন্যান বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
বক্তৃতা শেষে তিনি ইসলাম, কোরআন ও ইসলামের দৃষ্টিতে খ্রীষ্টান ধর্ম শীর্ষক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং ইসলামি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো কর্তৃক বিভিন্ন রকম বয়কট চাপিয়ে দেয়া সত্ত্বেও এ দেশের উন্নতির কারণ সম্পর্কে তিনি ব্যাখ্যা দেন।
উল্লেখ্য যে, এ মেলা দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে। মেলাটি গত ৬ই অক্টোবর হতে ৮ই অক্টোবর তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়।#676978