ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইস্তাম্বুলে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সাথে সম্পর্কিত সাংস্কৃতিক বিভাগের কর্মকর্তা জনাব মোকতাদেরী এ কোর্সে অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে, এ কোর্স আয়োজনের সহযোগিতা করার জন্য তুরস্কের লেখক পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন: তিনি হচ্ছেন একজন ভাল অনুবাদক হচ্ছেন, যিনি দু’টি ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত। অর্থাৎ যিন সোর্স ও টার্গেট দু’টি ভাষার উপরই পরিপূর্ণ দক্ষতা রাখেন। কেননা একজন অনুবাদক একটি জাতির সংস্কৃতি, সাহিত্য ও ভাষাকে অন্য একটি জাতির ভাষায় রূপান্তরিত করে।
তিনি আরো বলেন: তুরস্ক ও ইরানের মাঝে সাংস্কৃতিক সম্পর্ক বিস্তৃতি দানের ক্ষেত্রে আপনাদের ন্যায় ফার্সী অনুবাদকদের ভূমিকা অধিক গুরুত্ববহ।
এ কোর্সের শিক্ষক হিসেবে রয়েছেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের প্রখ্যাত শিক্ষক জনাব আলী গোযেল ইউজ। তিনি সম্প্রতি দিওয়ানে ইমাম খোমেনী (রহ.) গ্রন্থটিকে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অপর এক শিক্ষকের সহযোগিতায় তুর্কী ভাষায় অনুবাদ করেছেন।
উল্লেখ্য যে, এ কোর্সে ১২ জন ছাত্র অংশগ্রহণ করছেন।#676072