aimislam ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পবিত্র মহররম মাস উপলক্ষে আয়োজিত শোক মজলিশ ৭ই ডিসেম্বর হতে ১৯শে ডিসেম্বর নাগাদ (১লা হতে ১৩ই মহররম) লণ্ডনের কার্লটন ভিল অঞ্চলে অবস্থিত শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রে (ইরানি স্কুল) অনুষ্ঠিত হবে।
পবিত্র মহররম মাসের রাত সমূহে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান লণ্ডনের স্থানীয় সময় রাত ৯টার সময় শুরু হবে। যেয়ারতে আশুরা পাঠ, আযাদারী, বক্তৃতা ইত্যাদি কর্মসূচী এ রজনীগুলোর কর্মসূচীর অন্তর্ভুক্ত।
এ প্রতিবেদনের ভিত্তিতে, হাওযা ইলমিয়াহ কোমের প্রখ্যাত গবেষক হুজ্জাতুল ইসলাম হামযা সৌদাগার এ মজলিশ সমূহ ইংরেজি ভাষায় বক্তব্য রাখবেন।#677328