IQNA

ইরানের বিলিয়ার্ড টিমের বৃটিশ কোর্সের ইসলাম ধর্ম গ্রহণ

0:24 - October 22, 2010
সংবাদ: 2017163
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইরানের বিলিয়ার্ড টিমের বৃটিশ কোর্স গতকাল (১৮ই অক্টোবর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বিলিয়ার্ডে বিশ্ব চাম্পিয়ন ডেভিড জন রো গতকাল সোমবার এক অনুষ্ঠানে ইরানের ক্রীড়া সংস্থার প্রধান আলী সাঈদ লু ও জুমআর নামায অনুষ্ঠানের নীতি নির্ধারণী কেন্দ্রিয় পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ রেজা তাকাভী’র উপস্থিতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শাহাদাতাইন পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি এ অনুষ্ঠানের শেষে ‘দাউদ’ নামটি নিজের জন্য বেছে নেন।
উক্ত অনুষ্ঠানের শেষে জনাব আলী সাঈদ লু এ নবমুসলিমের প্রথম হজ্জের সকল খরচ বহন করার দায়িত্বে নেন। এছাড়া হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন তাকাভী তাকে ইংরেজী ভাষায় অনুদিত এক খণ্ড কোরআন শরিফ ও কয়েকটি বই উপহার দেন।
ডেভিড জন রো তার ইসলাম গ্রহণের এ অনুষ্ঠানে বলেন: আমি মাশহাদ সফরের পর হতে এক ধরনের পরিবর্তন আমার অভ্যন্তরে আমি অনুভব করতে থাকি এবং আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হই।
বৃটিশ এ বিলিয়ার্ড কোচ সাংবাদিকদের উদ্দেশ্যে ইসলামের প্রতি তার আকৃষ্ট হওয়া সম্পর্কে এভাবে বলেন যে, আমি কয়েক বছর দুবাই, কাতার ও বাহরাইনে কোচের দায়িত্ব পালন করেছি এবং সেখানে আমি ইসলাম সম্পর্কে পরিচিতি লাভ করি।
আমি ইরানে আসার পর ইরানিদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হই। মাশহাদে বিলিয়ার্ড প্রতিযোগিতা আয়োজনের সুবাদে আমি মাশহাদে যাই এবং ইমাম রেজা (আ.) এর মাযার যেয়ারত করার ইচ্ছা পোষণ করি। তারপর হতে মুসলমান হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তিনি বলেন: অধিক অধ্যয়নের মাধ্যমে একজন সত্যিকার মুসলমান হওয়ার চেষ্টা করবো।
এ অনুষ্ঠানে জুমআর নামায অনুষ্ঠানের নীতি-নির্ধারণী পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ রেজা তাকাভী ডেভিড জন রো’র ইসলাম গ্রহণে মোবারকবাদ জানিয়ে বলেন: মানুষ চাই সে মুসলমান হোক বা অমুসলিম, আমরা তার প্রতি মানবতার দৃষ্টিতে দেখে থাকি। সকলের প্রতি সম্মান প্রদর্শন আমাদের ধর্মীয় নির্দেশাবলীর অন্তর্ভুক্ত। এর পূর্বে আপনার সাথে আমাদের মানবিক সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে ধর্মীয় ও চিন্তাগত সম্পর্কেরও সৃষ্টি হয়েছে।
তিনি বলেন: ইসলাম একটি সহজ ধর্ম। যখন একজন ব্যক্তি শাহাদাতাইন পাঠ করে তখন (অপরের অধিকার ব্যতীত) তার পূর্বেকার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়া হয়।
ইরানের ক্রীড়া বিষয়ক পরিষদের প্রধান জনাব আলী সাঈদ লু এ অনুষ্ঠানে বলেন: আজকের দিনটি আমাদের জন্য একটি গর্বের দিন। নিঃসন্দেহে যদি কেউ পবিত্র সত্তার অধিকারী না হয় তবে সে কখনই সহজে সত্যকে গ্রহণ করতে পারে না।#
captcha