রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মিসরের যোগাযোগ মন্ত্রী শিয়া বিরোধী কার্যক্রমের ধারাবাহিকতায় ও শিয়াদের উপর চাপ বৃদ্ধি করাসহ শিয়া মাযহাবের প্রচার বন্ধের লক্ষ্যে নেইল স্যাট হতে ‘আহলে বাইত (আ.)’ শীর্ষক স্যাটালাইট চ্যানেলের প্রচার বন্ধ করে দিয়েছে।
মিসরের যোগাযোগ মন্ত্রী আল ফাকী গত ১৯শে অক্টোবর কায়রোয় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দাবী করেছে যে, সাম্প্রদায়িক ফেতনা রোধ, অন্যান্য ধর্ম ও মাযহাবের বিশ্বাসগত বিষয়ে অবমাননা এবং অপসাংস্কৃতির প্রচার (!) রোধের জন্য আহলে বাইত (আ.) শীর্ষক স্যাটালাইট চ্যানেলের প্রচার সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি বলেন: আহলে বাইত (আ.) চ্যানেল হতে প্রচারিত অনুষ্ঠান সমূহ অন্যান্য ধর্মের, রীতি-রেওয়াজ ও নৈতিকতা বহির্ভূত। আর এ চ্যানেল হতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের উপর পর্যালোচনা ও বিশ্লেষণের পর নেইল স্যাট কোম্পানীর কর্মকর্তারা এ চ্যানেলের অনুষ্ঠান প্রচার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে(!)
বলাবাহুল্য, আহলে বাইত (আ.) চ্যানেলটি ইরাক হতে পরিচালিত হয় এবং শুধুমাত্র শিয়া মাযহাবের শিক্ষা প্রচার ও প্রসার এবং ওয়াহাবীদের কর্তৃক উত্থাপিত নানাবিধ শিয়া বিরোধী প্রশ্নের উত্তর প্রদান এ চ্যানেলের কার্যক্রমের মূল কর্মসূচীর অন্তর্ভুক্ত। আর এ পর্যন্ত অন্য ইসলামি মাযহাব ও ধর্মের আকিদা তথা বিশ্বাস আঘাত হানে এমন কোন অবমাননাকর অনুষ্ঠান এ চ্যানেল হতে প্রচারিত হয় নি।
এ প্রতিবেদনের ভিত্তিতে মিসরের যোগাযোগ মন্ত্রী কুয়েতের শিয়া স্যাটালাইট চ্যানেল ‘আল আনওয়ার’সহ অপর ২০টি চ্যানেলকে সতর্ক করে দিয়েছে। এ সময় তিনি শত্রুতামূলক মন্তব্যে এ ধরণের চ্যানেল হতে প্রচারিত অনুষ্ঠানমালাকে উগ্রতামূলক বলে আখ্যায়িত করেন।
উল্লেখ্য, মিসর সরকার তখন শিয়া বিরোধী এমন নীতি অবলম্বন করছে যখন মিসরের সর্ববৃহৎ ও সারা বিশ্বের সুন্নি মাযহাবের অন্যতম বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল আযহারের গ্রান্ড মুফতি শিয়াদের উপর আরোপিত নির্যাতন ও অত্যাচারের হ্রাস ঘটাতে চেষ্টা অব্যাহত রেখেছেন। আর তার এ প্রচেষ্টা শিয়া বিরোধী সরকারের বিভিন্ন উগ্রতা ও বর্ণবাদী পদক্ষেপের ফলে ধূলিস্যাৎ হয়ে যাচ্ছে।#679043