নূন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ পত্রিকায় মুসলিম নারীদের বিভিন্ন কর্মতৎপরতা, প্রবন্ধ, সাক্ষাতকার, প্রতিবেদন এবং ইসলামি ইতিহাসে নারীদের ভূমিকা ইত্যাদি বিষয় স্থান পেয়েছে।
এ পত্রিকার প্রধান সম্পাদক জনাব সামী জাওয়াদ কাযেম বলেন: এ পত্রিকাটি ৩৬ পৃষ্ঠায় এবং ইমাম হুসাইন (আ.) এর রওযার তত্ত্বাবধায় জনাব আব্দুল মাহদী কারবালাঈ’র তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে।
তিনি বলেন: মুসলিম পরিবার সমূহের জ্ঞান ও তথ্যগত উন্নতির লক্ষ্যে এবং সমাজে মুসলিম নারীদের সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষা বিষয়ক ক্ষেত্র প্রস্তুতের নিমিত্তে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ইমাম হুসাইন (আ.) এর মাযারের যোগাযোগ বিভাগের পক্ষ থেকে মাসিক পত্রিকা ছাড়াও বিভিন্ন সপ্তাহিকীও প্রকাশিত হয়।#680542