আল মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কোরআন ও হাদীস অলিম্পিয়াড অধিদপ্তরের প্রধান ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: আল মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রদের ১৬তম আন্তর্জাতিক কোরআন ও হাদীস অলিম্পিয়াডের মৌখিক অধিবেশন আজ (গতকাল) হতে পবিত্র কোম শহরে শুরু হয়েছে। মাশহাদ ও গোরগানের ছাত্রদের প্রতিযোগিতা গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে এবং ইসফাহানের ছাত্রদের মাঝে প্রতিযোগিতা আগামী ৩০শে অক্টোবর হতে শুরু হবে।
তিনি বলেন: বিদেশী ছাত্রদের মাঝে এ প্রতিদ্বন্দিতা আজ (গতকাল) বিকেল হতে কোমের হুজ্জাতিয়া মাদ্রাসাতে শুরু হয়েছে এবং আগামি বুধবার নাগাদ অব্যাহত থাকবে।
জনাব কোরবানী আরো জানান: শনি ও রবিবার আফগানিস্তানের প্রতিদ্বন্দিরা, সোমবার উপমহাদেশের প্রতিদ্বন্দিরা, মঙ্গলবার মধ্য এশিয়া, ককেশাস, ইউরোপ ও আমেরিকার প্রতিদ্বন্দিরা এবং আগামী বুধবার পশ্চিম, পূর্ব ও প্যাসিফিক এশিয়া এবং আফ্রিকার প্রতিদ্বন্দিরা প্রতিদ্বন্দিতা করবে।#