IQNA

ভারতে ইসলামি গ্রন্থমেলার আয়োজন

21:49 - October 27, 2010
সংবাদ: 2021104
আন্তর্জাতিক বিভাগ: ভারতের বৃহৎ শহর মুম্বাইয়ে ইসলামি গ্রন্থমেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলায় ১০ সহস্রাধিক ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক বিষয় ভিত্তিক গ্রন্থ উপস্থাপন করা হয়েছে।
সৌদি দৈনিক আল একতেসাদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ গ্রন্থমেলা ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত ৪র্থ আন্তর্জাতিক ইসলামি সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে। উক্ত মেলায় ইসলামি গ্রন্থাবলী উপস্থাপন ছাড়াও মুসলিম বিশ্বের ২৫০০ জন চিন্তাবিদ ও গবেষকের বিভিন্ন লেখা উপস্থাপন করা হয়েছে।
ভারতে আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক ইসলামি সম্মেলনের আয়োজক কমিটি ঘোষণা করেছে যে, উক্ত সম্মেলনের পাশাপাশি ইসলাম সম্পর্কে পরিচিত করার উদ্দেশ্যে ১ হাজার সিডি বিতরণ করা হবে।
এ কমিটি আরো ঘোষণা করেছে যে, ইসলাম ধর্মকে মানবজাতির জন্য বর্ণনা করা, ইসলামি শিক্ষা সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্ন ও আপত্তির জবাব দান, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেলা, ইসলামে নৈতিকতা, ন্যায়নিষ্ঠা, মানবাধিকারের মূল্যবোধ সম্পর্ক জনগণকে পরিচিত করানো ইত্যাদি বিষয় এ সম্মেলনের আলোচনার মূল বিষয়বস্তুর অন্যতম।
উল্লেখ্য, চতুর্থ আন্তর্জাতিক ইসলামি সম্মেলন গত ২২শে অক্টোবর হতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম চিন্তাবিদ, বিশেষজ্ঞ ও গবেষকদের উপস্থিতিতে মোম্বাইয়ে শুরু হয়েছে।#682768
captcha