রাজনৈতিক ও সামাজিক বিভাগ: কুয়েতের দৈনিক ‘আল জারিদাহ’ গত বৃহস্পতিবার লিখেছে যে, আল আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি আহমাদ তাইয়্যেব খুব শিঘ্রই ইরাক সফরে যাবেন এবং আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী সিস্তানী’র সাথে সাক্ষাত করবেন।
নূন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দৈনিক জারিদাতুল কুয়েতে’র বরাত দিয়ে জানা গেছে যে, জনাব আহমাদ তাইয়্যেব ইরাকে নতুন সরকার গঠনের পর এদেশে সফর করবেন। এ সময় তিনি আয়াতুল্লাহ সিস্তানীসহ ইরাকের বেশ কয়েকজন শিয়া মারজার সাথে সাক্ষাত করবেন।
উক্ত সাক্ষাতসমূহে ইসলামি মাযহাবসমূহকে নিকটবর্তী করণের বিষয়ে তিনি মারজাগণের সাথে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, জনাব আহমাদ তাইয়্যেবে’র ইরাক সফরটি হবে শিয়া ও সুন্নি চিন্তাবিদ ও ওলামাদের উপস্থিতিতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের ভূমিকা স্বরূপ।#684474