IQNA

মস্কোর নোগিনেস্ক অঞ্চলে নতুন মসজিদের উদ্বোধন

19:46 - October 31, 2010
সংবাদ: 2023044
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: মস্কো শহরের উত্তরে অবস্থিত নোগিনেস্ক অঞ্চলে সদ্য নির্মিত মসজিদটি গত ২৯শে অক্টোবর বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছে।
কুয়েত বার্তা সংস্থা (KUNA) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রাশিয়ায় অবস্থানরত কুয়েতি রাষ্ট্রদূত ও মস্কোয় অবস্থিত আরবীয় রাজনৈতিক সংগঠনসমূহের সভাপতি নাসের আল মুযাইয়ান এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: রাশিয়ার মুসলমানরা অন্যান্য ধর্মের ন্যায় সামাজিক স্বাধীনতার অধিকারী।
তিনি বলেন: রাশিয়া সরকার বিভিন্ন ধর্মের সম্মুখে বিদ্যমান সমস্যাদি দূরীভূত করার জন্য দৃঢ় প্রত্যয়ী। যাতে তারা নিজেদের ধর্মীয় অনুষ্ঠানাদি বিনা বাধায় পালন করতে পারে।
জনাব আল মুযাইয়ান নতুন এ মসজিদ উদ্বোধনের শুভেচ্ছা জানিয়ে রাশিয়ায় বসবাসরত মুসলমানদের উদ্দেশ্যে বলেন: এ মসজিদ এ অঞ্চলে বসবাসরত ১০ হাজার মুসলমানের খেদমতে থাকবে।
রাশিয়ার মুফতি পরিষদের প্রধান রাভিল গাইনুদ্দীন ও নোগিনেস্ক অঞ্চলের পৌর কমিশনার ভ্লাডিমীর লাপোতোভও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে বর্তমানে মস্কোতে বসবাসরত ৫ লাখ মুসলমানের জন্য ৫টি বড় এবং ১০০টি ছোট মসজিদ রয়েছে।#684949
captcha