কুয়েত বার্তা সংস্থা (KUNA) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রাশিয়ায় অবস্থানরত কুয়েতি রাষ্ট্রদূত ও মস্কোয় অবস্থিত আরবীয় রাজনৈতিক সংগঠনসমূহের সভাপতি নাসের আল মুযাইয়ান এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: রাশিয়ার মুসলমানরা অন্যান্য ধর্মের ন্যায় সামাজিক স্বাধীনতার অধিকারী।
তিনি বলেন: রাশিয়া সরকার বিভিন্ন ধর্মের সম্মুখে বিদ্যমান সমস্যাদি দূরীভূত করার জন্য দৃঢ় প্রত্যয়ী। যাতে তারা নিজেদের ধর্মীয় অনুষ্ঠানাদি বিনা বাধায় পালন করতে পারে।
জনাব আল মুযাইয়ান নতুন এ মসজিদ উদ্বোধনের শুভেচ্ছা জানিয়ে রাশিয়ায় বসবাসরত মুসলমানদের উদ্দেশ্যে বলেন: এ মসজিদ এ অঞ্চলে বসবাসরত ১০ হাজার মুসলমানের খেদমতে থাকবে।
রাশিয়ার মুফতি পরিষদের প্রধান রাভিল গাইনুদ্দীন ও নোগিনেস্ক অঞ্চলের পৌর কমিশনার ভ্লাডিমীর লাপোতোভও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে বর্তমানে মস্কোতে বসবাসরত ৫ লাখ মুসলমানের জন্য ৫টি বড় এবং ১০০টি ছোট মসজিদ রয়েছে।#684949