Dnaindia ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মুম্বাইয়ের হায়দারী ফাউন্ডেশনের সদস্য যুলফিকার যাইদী এ সম্পর্কে জানিয়েছেন: দীর্ঘ ৪০০ বছর যাবত এ শহরে শিয়ারা বসবাস করে। কিন্তু তা সত্ত্বেও শিয়াদের মৃত ব্যক্তিদেরকে দাফনের জন্য কোন নির্দিষ্ট স্থান ছিল না। এই প্রথমবারের মত শিয়াদের নিজস্ব কবরস্থান তৈরীর অনুমোদন পেল।
তিনি বলেন: যদিও মুম্বাইয়ে বসবাসরত সংখ্যালঘু বিভিন্ন মাযহাবের অনুসারীদের নিজস্ব কবরস্থান রয়েছে। কিন্তু এ শহরের শিয়াদের কোন নিজস্ব কবরস্থান ছিল না।
মহারাষ্ট্র শিয়া পরিষদের সদস্য যইনুল আবেদীন এ সম্পর্কে বলেন: বহুদিন পূর্বে হতে শিয়াদের নিজস্ব কবরস্থান তৈরীর অনুমোদনের জন্য এ শহরের কর্তৃপক্ষের নিকট দরখস্ত করা হয় এবং অবশেষে তারা এ বিষয়ে সম্মতি দান করেছেন।
উল্লেখ্য, মুম্বাই শহরে বসবাসরত প্রতি ৫ জন মুসলমানের একজন হচ্ছে শিয়া মাযহাবের অনুসারী। বর্তমানে এ শহরে ৫ থেকে ৭ লাখ শিয়া বসবাস করেন।#686595