IQNA

রাজেস্তানের ইসলামি গ্রন্থমেলায় ১০টি ভাষায় অনূদিত কোরআন উপস্থাপন

20:47 - November 03, 2010
সংবাদ: 2025258
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ভারতের রাজেস্তান রাজ্যের ইসলামি গ্রন্থমেলায় হিন্দি, উর্দু ও ইংরেজীসহ সর্বমোট ১০টি ভাষায় অনূদিত কোরআন শরিফ উপস্থাপন করা হয়েছে।
Twocirles ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত মেলা প্রদর্শনকারীরা ইংরেজী ও হিন্দি ভাষায় অনূদিত কোরআনসমূহকে বিনামূল্যে এবং অপর গ্রন্থাবলীকে শতকরা ১০ ভাগ ছাড়ে ক্রয় করতে পারবেন।
উক্ত গ্রন্থমেলা জামায়াতে ইসলামির উদ্যোগে গত ১৬ই সেপ্টেম্বর হতে রাজেস্তান রাজ্যের কোটা শহরে শুরু হয়েছে এবং আগামী বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) শেষ হবে। উক্ত গ্রন্থমেলা প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে রাত ১টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকে।
মেলা আয়োজনকারী পরিষদের ভাষ্যমতে এ পর্যন্ত ৫০ হাজারের বেশী লোক উক্ত মেলা প্রদর্শন করেছেন যাদের মধ্যে শতকরা ৩৫ ভাগ লোক হচ্ছে অমুসলিম।#687168
captcha