La-croix ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সের মুসলিম পরিষদের প্রধান গত সোমবার (১লা অক্টোবর) এক বিবৃতিতে বাগদাদের ক্যাথোলিকদের গীর্জায় সন্ত্রাসী হামলা ও পণবন্দীর নিন্দা জানিয়ে বলেন: এ ধরণের পদক্ষেপ ইসলামের মৌলিক বিষয়াবলীর পরিপন্থী। আমরা অমানবিক সকল প্রকার পদক্ষেপের তীব্র নিন্দা জানাই।
জনাব মুসাভী উক্ত বিবৃতিতে আরো বলেছেন: ইবাদতের স্থানে সংঘটিত অপরাধ কর্ম লজ্জার কারণ হিসেবে বিবেচিত। এমনকি যুদ্ধের সময়ও ইবাদতের স্থানে হামলা চালানো উচিত নয়। আমরা –ফ্রান্সের মুসলমানরা- ইরাকের খ্রিষ্টানদের ব্যাপারে প্রচন্ড উদ্বিগ্ন। তাদেরকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সমাজের সহযোগিতা কামনা করছি।
ফ্রান্স মুসলিম পরিষদের প্রধান আরো উল্লেখ করেছেন: যে সকল উগ্রতাবাদী দল ইসলামের নামে এ ধরণের অপরাধকর্ম করে, তাদের উচিত তাদের এ ধরণের (জঘন্য) কার্যক্রম বন্ধ করা। এ ধরণের পদক্ষেপের মাধ্যমে ইসলামের ভাবমূর্তি নষ্ট করা উচিত নয়। সন্ধির ধর্ম ইসলাম যেন এ ধরণের লজ্জাজনক পদক্ষেপের মাধ্যমে বিশ্ববাসীর সম্মুখে কলঙ্কিত না হয় সেদিকে তাদের দৃষ্টি রাখা উচিত।#687061